সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগে সিডিএতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও আউটার রিং রোড নির্মাণে অনিয়মের অভিযোগে খতিয়ে দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এর চার সদস্যের একটি টিম সিডিএ ভবনে এ অভিযান পরিচালনা করেন।

সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয় -১ এর একটি এনফোর্সমেন্ট টিম বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের নথিপত্র পর্যালোচনা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়।

সিডিএ সূত্রে জানা গেছে, সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশের কক্ষে দুদক কর্মকর্তারা নথিপত্র যাচাই-বাছাই করছেন।
দুদক সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে সিডিএতে অভিযান পরিচালনার বিষয়ে গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে সিডিএ’র সচিব রবীন্দ্র চাকমার বক্তব্যও গ্রহন করা হয়। তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আউটার রিং রোড প্রকল্পে অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন বলেও দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে সিডিএ সচিব ফোন না ধরায় এই ব্যাপারে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

দুদকের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফাটল, রাম্প সংখ্যা বৃদ্ধি, প্রকল্পের খরচ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান তাদের জানিয়েছেন লালখান বাজার সংলগ্ন কয়েকটি পিলারে ফাটলের বিষয়টি বিশেষজ্ঞ টিম গঠনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বিশেষজ্ঞ টিম ইতিবাচক মতামত প্রদান করার প্রেক্ষিতে লালখান বাজারস্থ রাম্পটি পরবর্তীতে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তাছাড়া, ডিপিপিতে ১৪ টি রাম্প নির্মাণের উল্লেখ থাকলেও সিডিএ কর্তৃপক্ষের বোর্ড সভার মাধ্যমে আপাতত ৯ টি রাম্প নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে মর্মে জানান।

দুদকের কর্মকর্তারা জানান, অপরদিকে আউটার রিং রোড নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পের জনবল নির্ধারণ বিষয়ক কমিটির সুপারিশ পরিপূর্ণ অনুসরণ না করেই চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া উক্ত প্রকল্পের অন্যান্য জনবল নিয়োগে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। উক্ত প্রকল্পে কর্মরত সিডিএ’র ৭ জন নিজস্ব কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্প ভাতা গ্রহণে অনিয়মের বিষয়ে সিডিএ সচিব জনাব রবীন্দ্র চাকমার বক্তব্য গ্রহণ করা হয়।

রবীন্দ্র চাকমা দুদক কর্মকর্তাদের জানান অনিয়মের বিষয়টি তাদের কাছে তদন্তাধীন। তিনি সিডিএতে বিদ্যমান বিভিন্ন অনিয়মের বিষয় স্বীকার করেন এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

অভিযানে নেতৃত্বদানকারী দুদক কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও আউটার রিং রোড নির্মাণে অনিয়মের বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নিকট থেকে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। আরো কিছু রেকর্ডপত্র দেয়ার জন্য বলা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম অতি দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র‍্যাঙ্কিন। এ প্রকল্পের অভিযোগ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে গত বছরের ১০ জুন উপকমিটি গঠন করে দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পরবর্তীতে গত বছরের ৪ জুলাই গঠিত উপকমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও মজিবুর রহমান মনজু পরিদর্শন শেষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ‘কিছু অসঙ্গতি’ পাওয়ার কথা জানিয়েছিলেন।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...