সোমবার, ২৫ মে ২০২৬

নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের ১০ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ :

চট্টগ্রাম নগরের সদরঘাটে মিছিলের প্রস্তুতিকালে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নেভাল-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাব্বির হোসেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা।তার নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা মিছিলের প্রস্তুতি নিয়েছিল।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি জানান, সন্ধ্যায় নেভাল-২ থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র।তিনি বলেন,...