শুক্রবার, ১ মে ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ১৬ থানায় ১৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ :

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ,যুবলীগ, শ্রমিকলীগছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি)  চট্টগ্রাম নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সিএমপির জনসংযোগ শাখার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

আরও পড়ুন: আ.লীগ নেতা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হল কোতোয়ালি থানার হত্যা মামলায়

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন :  পটিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামী মধু গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মো. মাহবুব আলম (৫২), আকবর হোসেন (২৩), মো. রমজান (১৯), মো. জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মো. আব্বাস উদ্দিন (৩০), মো. জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), আলমগীর বাদশা (৪২), মো. মামুন (৩৫), মো. মনির (৩৭) ও মো. ইমরান হোসেন (৪০)।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...