চন্দনাইশে ক্রয় করা গাছ কাটতে গিয়ে গাছের ডাল চাপা পড়ে এক গাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম মনিরুল হক শিবলু (৩৫)।
শনিবার ( ১ ফেব্রুয়ারিতে ) সন্ধ্যায় সাতকানিয়ার খাগরিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিবলু চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভান্ডারীপাড়ার নুরুল হক ভান্ডারীর ছেলে।
স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানা যায়, ওই এলাকার নুরুল হক ভান্ডারীর ছেলে গাছ ব্যবসায়ী মনিরুল হক শিবলু কিছুদিন আগে সাতকানিয়ার খাগরিয়া এলাকা থেকে গাছ ক্রয় করে। শনিবার শ্রমিকদের দিয়ে ক্রয় করা গাছ কাটছিল সে। এসময় গাছের নিচে থাকা অবস্থায় সন্ধ্যার দিকে হঠাৎ একটি বড় গাছের ডাল এসে তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।
শিবলুর স্ত্রী, সাড়ে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান ও দুই বছর বয়সীএকটি কন্যা সন্তান রয়েছে। শনিবার রাতেই তাকে হাশিমপুর ভান্ডারীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিবলুর মর্মান্তিক মৃত্যুতে তার পারিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আর
