মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সম্প্রীতি ফিরে আসবে- লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ক্রীড়ার ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান” এই স্লোগান কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সম্মিলিত ক্রিড়া পরিষদের আয়োজনে শেষ হলো উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

শনিবার (১লা ফেব্রুয়ারী) বিকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

এসময় তিনি বলেন প্রানবন্ত ভাবে জেলার ৭ টি উপজেলা হতে ভলিবল খেলোয়াড়েরা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।যদিও প্রতিটি টিমেই হায়ার প্লেয়ার ছিলো তবে টুর্নামেন্টের আয়োজনের মূল কারন হলো আগামীতে যেনো আমরা নিজেদের প্লেয়ার নিয়েই খেলাই অংশগ্রহণ করতে পারি।টুর্নামেন্টের মাধ্যমে উপজেলাগুলো হতে উদিয়মান নতুন খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে।আগামীতেও খেলাধুলা ও ক্রীড়ার উন্নয়নে সেনা জোনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

এবারের টুর্নামেন্টে জেলার ৭ টি উপজেলা হতে ৯ টি পুরুষ ভলিবল দল ও ২ টি নারী ভলিবল দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের পুরুষ বিভাগে ফাইনালের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীতায় আলীকদম উপজেলার দুরন্ত চৌমুহনী ভলিবল দল, বান্দরবান সদর উপজেলার লাইমি পাড়া ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে

মহিলা বিভাগে বান্দরবান জেলা পুলিশ মহিল দল সদর উপজেলা মহিলা দল কে ২-১ সেটে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

টুর্নামেন্টের আয়োজন নিয়ে বান্দরবান সম্মিলিত ক্রিড়া পরিষদের সভাপতি,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, আজহারুল ইসলাম বাবুল বলেন বান্দরবান জেলার পিছিয়ে পড়া ভলিবল খেলাকে আবারো জনপ্রিয় করতে উপজেলা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এর মাধ্যমে আমরা মাঠ হতে আরো উদিয়মান খেলোয়াড় তুলতে পারবো।

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের এই আয়োজনের মাধ্যমে আবারো জেলায় ভলিবল খেলার জনপ্রিয়তা ফিরে পাবে বলে জানান টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সহ স্থানীয় চেয়ারম্যান বৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন হেডম্যান, কারবারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...