সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণন করছে বাংলামার্ক

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কারিগরি সহায়তায় বাংলামার্কের ওয়ার্কশপে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে, খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এস এফ এম আর এ) প্রকল্পের অর্থায়নে ব্রি কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণনের উপর একটি লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শনিবার সকালে এলাহাবাদ এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় অনুষ্ঠিত হয়। 

বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি-এর প্রাক্তন মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঞা। উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সিরাজুল ইসলাম, প্রমুখ।

বাংলা মার্ক ইতোমধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে। এছাড়া, ব্রি-এসএফএমআরএ প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠানটি ব্রি গ্রেইন কালেক্টর আপগ্রেড করেছে, যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় ভরার কাজে ব্যবহৃত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রি’র ডিজাইন অনুসরণ করে হাওর অঞ্চলের উপযোগী কম্বাইন হারভেস্টার আপগ্রেডের কাজ শুরু করেছে। এই কারখানায় কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্র্যাক্টরসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন করা হবে, যা কৃষকদের কাজের সময় কমিয়ে দেবে এবং উৎপাদনশীলতা বাড়াবে ফলে কৃষিক্ষেত্রে আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং দেশীয় প্রযুক্তির বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলামার্কের এই পদক্ষেপ কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলামার্কের এই উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে, যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে। বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া, যাতে তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। বাংলামার্ক দেশীয় কৃষিযন্ত্র উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত।

কৃষি বিশেষজ্ঞদের মতে, দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। এতে কৃষি উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া আরও বেগবান হবে। তারা আরো উল্লেখ করেন, একটি শক্তিশালী কৃষি ইকোসিস্টেম তৈরি করতে হলে, শুধু ফসল উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষির সকল পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। এই শক্তিশালী কৃষি ইকোসিস্টেমটি গড়ে তোলা সম্ভব হলে, কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা দেশের কৃষকদের এবং কৃষি খাতের উন্নতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলামার্কের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন এটি শুধু কৃষি খাতের জন্যই নয়, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...