সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ২২০ গ্রাম গাঁজাসহ সজন চৌধুরী (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন মাছ বাজারের পিছনে গলির ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত সজন চৌধুরী মানিকছড়ির লিটন চৌধুরী এর ছেলে । বর্তমানে সে রাহাত্তারপুল, ফুলকলি ফ্যাক্টরী সংলগ্ন শাহ আমানত হাউজিং সোসাইটি পানির ফ্যাক্টরী এলাকায় বসবাস করে আসছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন জানান, ২২০ গ্রাম গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯ (ক) নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আর এইচ/
