বুধবার, ২৯ জুলাই ২০২৬

স্বৈরাচারি সরকার আমার সাড়ে তিন বছর কেড়ে নিয়েছে :ডা. শাহাদাত হোসেন 

নিজস্ব প্রতিবেদক

বিগত আওয়ামী লীগ সরকার ভোট জালিয়াতির মাধ্যমে রেজাউল করিম চৌধুরীকে মেয়র করে আমার সাড়ে তিন বছর কেড়ে নিয়েছে। তাই পাঁচ বছরের কাজ এখন দেড় বছরের মধ্যে করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরী মিলনায়তনে চট্টগ্রাম মহানগর মহিলাদলের উদ্যোগে দুস্থ অসহায় মহিলাদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি। এখনো সরেজমিনে যাচ্ছি। কারণ সাড়ে তিন বছর স্বৈরাচারি সরকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মাত্র দেড় বছর সময় পেয়েছি, সেখানের মধ্যে এখন তিন মাস চলে গেছে। আর মাত্র ১৩ মাস আমার বাকি আছে। কাজেই আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে।

তিনি বলেন, যে কাজ আমাকে পাঁচ বছরে করার কথা ছিল, সেই কাজ এখন দেড় বছরের মধ্যে করতে হবে। যার কারণে সকাল থেকে রাত ২টা পর্যন্ত আমাকে ঘুরতে হচ্ছে। তাই আপনাদের সঙ্গে আগে যেভাবে কথা হতো, সেটা এখন করতে পারছি না। তবে আপনাদের প্রতি আমার যে সহমর্মিতা থাকার কথা সেটা এখনো আছে।

টিসিবির কার্ডের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, আগেকার সময়ে আওয়ামী লীগ যেভাবে এক পরিবার থেকেই দু-তিনজনকে দিয়েছে, এবার সেভাবে হবে না। এক পরিবার থেকে শুধুমাত্র একজন হবে। দুজন হলেই ওই কার্ড বাতিল হবে। তাই এক পরিবার থেকে দুজন দিতে পারবেন না।

মহিলা দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের কথা স্মরণ করে তিনি বলেন, মহিলারা অনেক কষ্ট করেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি যখন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন তখন একমাত্র আপনারাই (মহিলা দল) আমার সঙ্গে রাজপথে ছিলেন। গত ১৬ বছর আপনারা অনেক মামলা খেয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, পরিবারকে সময় দিতে পারেননি। আপনারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজার পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সহ সভাপতি মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নী, যুগ্ম সম্পাদক শামসুন নাহার প্রেমা, জাহানারা বেগম, সহ সাধারণ সম্পাদক রোকসানা বেগম মাধু, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ, পারভিন আকতার ফারহানা, মহিলাদল নেত্রী রানী বেগম, মনি বেগম, তানিয়া আকতার, হেনা, মনোয়ারা বাবুল, আলতাজ বেগম, সানজিদা ফয়সাল, রুমা বেগম, হাসিনা আকতার, আকলিমা আকতার মনি প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...