বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সেতুর টোল আদায়ে ধীরগতি, বিএনপি নেতার হাতে লাঞ্ছিত হলেন কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোল আদায়ে ধীরগতি হওয়ায় বিএনপি নেতার হাতে এক কর্মচারীকে লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক শাহ আমানত সেতুর টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত হওয়া ওই কর্মচারী টোল কতৃপক্ষের কম্পিউটার অপারেটর। তার নাম মোহাম্মদ ইমন (২৮)। সে ঘটনার সময় টোলপ্লাজায় টোল আদায়ে দায়িত্বে ছিলেন।

ঘটনাসূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ জানুয়ারি দুপুর দেড়টার দিকে কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতি হওয়ায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন গাড়ি থেকে নেমে টোলপ্লাজার বুথে প্রবেশ
করেন এবং টোল আদায়ের দায়িত্বে থাকা এক কর্মীর উপর ক্ষিপ্ত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক পর্যায়ে ওই বিএনপি নেতা টোল আদায়ের দায়িত্বে থাকা এক কর্মীর শার্টের কলার ধরে টান দেন।

বহরের গাড়িগুলোর মধ্যে সাদা ও কালো রঙের কয়েকটি প্রাইভেট কার ছিল, যেগুলোর নম্বর যথাক্রমে-চট্টমেট্রো গ ১১-৯৯১৩, চট্টমেট্রো চ ১১-৯৯৬৬, চট্টমেট্রো গ ১৩-৩৪৬৯, চট্টমেট্রো গ ১১-১০৬২, চট্টমেট্রো ঘ ১১-৪৬২৯। গাড়িগুলো ধীরে ধীরে টোলপ্লাজা অতিক্রম করছিল।

তবে টোলপ্লাজার কর্মীরা জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিভিন্ন কারণে গাড়ির চাপ বেশি থাকে এবং যানজটের কারণে কিছুটা সময় লাগে। এতে ক্ষিপ্ত হন বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন।

ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, ‘শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকে। ওইদিন এতে একজন ব্যক্তি অতিরিক্ত উত্তেজিত হয়ে কর্মীদের গালিগালাজ করেন এবং কম্পিউটারে আঘাত করেন। বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের আচরণ নিন্দনীয়।’ তবে বিষয়টি আমরা সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি।

বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন বলেন, ওইদিন জুমার নামাজ শেষের পথে আমি নামাজ পড়ার জন্য তাদের ক্যাশ টাকা দিতে চেয়েছিলাম। বলছিলাম প্রতিদিন তো কম্পিউটারের মাধ্যমে টাকা নেন। আজকে শুক্রবার মানুষ বেশি। ক্যাশে আপনারা টাকা নিলে যানজটটা একটু কমে আসবে। এতটুকুই ঘটনা। আর আমি কাউকে লাঞ্ছিত কিংবা মারধর করেনি।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...