শুক্রবার, ১ মে ২০২৬

পটিয়ার হত্যা মামলার আসামি কল্পলোক আবাসিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী শিউলি বেগমকে হত্যার ঘটনার মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রঃ মুন্সি মিয়া (৫২)- কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-০৭। মুন্সি মিয়া এ মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি।

মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া (৫২) পটিয়া জঙ্গলখাইন এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

এর আগে গত ১৫ ডিসেম্বর বিকেলে জঙ্গলখাইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে নিহত নারীর ছেলের সঙ্গে প্রতিবেশী তরুণের ঝগড়া হয়। এর জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা। তখন শিউলী বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ভিকটিমের স্বামী বাদী হয়ে চট্টগ্রামের পটিয়া থানায় সাত জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং -২১। ওই মামলার ৪নম্বর আসামি মুন্সি মিয়া।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাব জানায়।

আর এইচ/মহিউদ্দিন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...