শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালী উপকূল থেকে অস্ত্রসহ ১২ জলদস্যু গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপকুলীয় সমুদ্র এলাকায় জলদস্যুদলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেভাজন একটি কাঠের বোটে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ জলদস্যুদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।

শনিবার (২৫ জানুয়ারী) বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন মো.সিয়াম উল-হক জানান, ‘চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারার উপকুলীয় খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে থামানোর সংকেত প্রদান করে।

এ সময় বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ টি দেশীয় অস্ত্র যার মধ্যে ছুরি ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫টি, সহ ১২জন ডাকাতকে আটক করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. রফিক (৪২) এর নেতৃত্বে উক্ত ডাকাত দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট হতে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে বহিঃনোঙ্গরে গমন করছিল।

মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার মো. সিয়াম উল-হক আরও বলেন, ‘সমুদ্রের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয় বলে তিনি সাংবাদিকদের জানান।

বাঁশখালী থানা সুত্রে জানা যায়, আটককৃতদের অস্ত্র মামলাসহ থানায় হস্তান্তর করলে থানা তাদের আদালতে প্রেরণ করে।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...