মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

র‍্যাব দেখে পালাচ্ছিলেন, ব্যাগে মিলল ২৯ লাখ টাকার ইয়াবা

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম রিফাত উদ্দিন (২১)। তিনি গাজীপুর টঙ্গী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৪ জানুয়ারি) র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, শিকলবাহা এলাকায় র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে সন্দেহজনক ICONIC EXPRESS বাসটি তল্লাশি চালালে সে সময় বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন রিফাত। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে বাসের সিটের নিচে একটি ব্যাগে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের সিটে রাখা ১টি ব্যাগ থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলে জানা যায়।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...