শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ

নিজস্ব প্রতিবেদক

শিশুসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২৪ সালের) পেয়েছেন খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কবি ও শিশুসাহিত্যিক ফারুক নওয়াজসহ দশজন গুণী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

গুণীরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।

উল্লেখ্য, তিন শতাধিক গ্রন্থের রচয়িতা ফারুক নওয়াজ আমাদের শিশুসাহিত্যের বহুমাত্রিক লেখক। ছড়া ও কিশোর কবিতার স্বকীয় ধারার নির্মাতা। তাঁর গদ্যভাষাও নিজস্ব এবং গতিময় ও প্রাঞ্জল। আমাদের মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর কাজের পরিধিও বিস্তৃত। আমার একটা আকাশ ছিলো, নাম ছিলো তার টুই, একাত্তরের বর্গি, মায়ের ছড়া ভাষার ছড়া, ওই পাখি নীল পাখি, আমি একদিন গল্প হয়ে যাবো, পাখিরা যখন ঘুমায়, আজব মানুষ, সোনার টুকরো ছেলে… ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য ছড়াকবিতার বই। তাঁর কিশোর গল্প-উপন্যাস বইগুলোর মধ্যে- মধ্যরাতের আগন্তুক, আঁধারবাড়ির আতঙ্ক, মেয়ে তুমি ফুলের মতো হও, বল্টু ইজ এ গুড বয়, মাই নেম ইজ হিরুমিয়া, স্বাধীনতার সাঁকো, ভুতুড়ে শহর, একাত্তরের পাখি, আমাদের একটি পাখি আছে, ঝুমঝুমপুর রহস্য, বঙ্গবন্ধু ও একটি সুন্দর সকাল, সেরা কিশোর গল্প, নির্বাচিত মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস, কিশোর উপন্যাস সমগ্র, কিশোর গল্প সমগ্র ইত্যাদি সেরা সাহিত্যকর্ম।

ফারুক নওয়াজ-এর জন্ম খুলনা শহরে মাতুলালয়ে,জন্ম ১লা নভেম্বর ১৯৫৮ সালে। পিতা কাজী মাবুদ নওয়াজ ও মাতা কাজী জাহানারা।

এদিকে খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাওয়ায় চট্টগ্রাম থেকে প্রকাশিত ‌’আনন্দপুর পত্রিকা’ ও আনন্দপুর পাবলিকেশন ও শালিক প্রকাশন পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিশুসাহিত্যিক আখতারুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...