রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালীতে ‘আইল্লার অউন পোয়ানি’ উৎসব অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি

বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতির উপাদানগুলো আমরা গ্রামীণ সমাজে দেখতে পেতাম, যা এখন অনেকটা ম্রিয়মান। একটা সময় ছিল যখন প্রযুক্তির এমন বিন্যাস ছিল না তখন এই বাংলাদেশের গ্রামীণ সমাজে কিছু মনমুগ্ধকর সংস্কৃতি বিরাজমান ছিল, যা এই জাতির পরিচয় বহন করত। আইল্লার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।

গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিকে বুকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করেছেন বোয়ালখালী নাগরিক কমিটি। এর উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো.গোলাম সরোয়ার।

এতে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী, কাজী আল আমিন জাবের ছাবেরী, আবু সুফিয়ান, পার্থ সারথী, এস এম মোদ্দাচ্ছের  রাজু দে, সাইফুদ্দিন, ওমর ফারুক, প্রভাস চক্রবর্তী, সুব্রত দত্ত, সাগর নাথ ও বিকাশ নাথ।

বক্তারা বলেন, শীতকালে  ঘরে বসে আইল্লার আগুন পোহাতে পোহাতে  বাড়ির বয়োজ্যেষ্ঠদের মুখের সেই রূপকথার গল্পগুলো কত যে আগ্রহের ছিল, আজ যেন সে সবই রূপকথার বলে মনে হচ্ছে।

উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে স্থানীয় শিল্পীরা। আগতদের দর্শনার্থীদের আপ্যায়ন করা হয় পিঠা-পুলি দিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...