মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবান কলেজের ভাবমূর্তি নষ্ট ও শিক্ষকদের মানহানীর প্রতিবাদে মানববন্ধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সরকারি কলেজের শিক্ষক দাবিদার আমানউল্লাহ কর্তৃক এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, নিজের পরিচালিত কোচিং সেন্টার পাইওনিয়ার কোচিং হোম এ পড়া বান্দরবান সরকারি কলেজের ছাত্রতের দিয়ে কলেজ শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারী) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন গত ১৬ই জানুয়ারি বহিরাগত আমানউল্লাহ নামে এক শিক্ষক তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করেছে। যা বান্দরবান সরকারি কলেজের দীর্ঘদিনের সুনামকে ক্ষুন্ন করেছে।

এসময় শিক্ষার্থীরা বহিরাগত আমানউল্লাহকে বান্দরবান সরকারি কলেজে অবাঞ্চিত ঘোষণাসহ, ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

পরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরীর কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চার দফা দাবী পেশ করেন।

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও তথাকথিত শিক্ষক আমানউল্লাহ বান্দরবান কলেজের নিয়োগপ্রাপ্ত কেউ না বলে জানান বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী।

এছাড়া আমানউল্লার বিরুদ্ধে কলেজের প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে ছাত্রীদের মেসেঞ্জারে কুপ্রস্তাব দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা কলেজের সুনামকে ম্লান করে।কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন অভিযোগে কলেজ কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেন

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী বহিরাগত শিক্ষক আমানউল্লাহর নেতৃত্বে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে একদল ছাত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...