বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন; চেয়ারম্যান মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড গঠন করে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য পদাধিকার বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে চেয়ারম্যান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠান শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম।

চিঠিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৫ (৭) ধারা অনুযায়ী বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে একই আইনের ৬ (১) ধারা অনুযায়ী নয় সদস্যের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হলো।’

পদাধিকার বলে বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চেয়ারম্যান। এছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে থাকবেন আরও আটজন। তারা হলেন— সদ্য সাবেক চসিক মেয়র, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক সচিব, চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুইজন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...