বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সেন্টমার্টিনে রিসোর্টে অগ্নিকান্ড; নিয়ন্ত্রণে কাজ করেছে নৌবাহিনী

অনলাইন ডেস্ক

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা।

নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিনে তিনটি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মাধ্যমে প্রায় ৩ ঘণ্টার  প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টগুলোতে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নিনির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অগ্নিনির্বাপণসহ যে কোনো দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সহায়তা করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ঢাকার এক পর্যটকের মৃত্যু  

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১ জুন) সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।এর আগে রোববার (৩১ মে) দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় গোসলে নেমে তিনি নিখোঁজ হন।সমুদ্র সৈকতে দায়িত্বরত সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা মোহাম্মদ ওসমান...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়,...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...