শনিবার, ৯ মে ২০২৬

মুরগি, ডিম ও মাছের দাম বেড়েছে

বহদ্দারহাট কাচা বাজারে বাজার করতে এসেছেন চান্দগাঁও বাসিন্দা হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম। তিনি বলেন, শুধু মুরগি না মাছ, মাংস, ডিম, সবজি ও মসলার দাম অন্যান্য সময়ের চেয়ে বেশি। তবে দাম বেশি বেড়েছে মুরগি, ডিম ও ইলিশ মাছের।

তিনি আরও বলেন, ব্রয়লার মুরগি আগে কিনেছি ১৫৫ টাকায়। আজ সেটা ১৬৫ টাকা কেজি প্রতি কিনতে হয়েছে। সোনালী ৩০০ টাকা কেজি। প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। এমনিতেই করোনার মধ্যে খুব কষ্টে আছি। তার ওপর যদি বাজারের এই অবস্থা হয়। তাহলে আমরা কোথায় যাবো?

সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। করোনাকালীন সময়ের তুলনায় চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়া এবং অনেক খামারিরা ব্যবসা বন্ধের দোহাই দিয়ে এসবের দাম বেড়েছে বলা হচ্ছে।

চট্টগ্রামের বাজারগুলো ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৬৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫৫ টাকা। ব্যবসায়ীরা এদিন পাকিস্তানি কক বিক্রি করেছেন কেজি ২৮০-৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৭০-২৮০ টাকা। এর দুই সপ্তাহ আগে ছিল ২২০-২৩০ টাকা।

এছাড়াও বেড়েছে ডিমের দামও। এ সপ্তাহে ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে ১০ টাকার মতো। ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০৫-১১০ টাকার মধ্যে। আর মুদি দোকানে গত সপ্তাহে এক পিস ডিম বিক্রি হয় ৯ টাকা, এখন তা বেড়ে ১০ টাকা হয়েছে। ব্যবসায়ীরা প্রতিপিস ডিম ১১ টাকাও বিক্রি করছেন।

মুরগির দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ী ফয়েজ বলেন, বাজারে মুরগির চাহিদা বাড়লেও সে অনুযায়ী সরবরাহ নেই। পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধি। করোনা শেষে বিভিন্ন অনুষ্ঠান করার প্রবণতা বাড়ছে। তাই মুরগির চাহিদা খুব বেশি। কিন্তু সে অনুযায়ী নেই উৎপাদন। করোনায় অনেক খামারি ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এছাড়া, খামারে মুরগির উৎপাদন কমেছে। এ কারণেই দাম বেড়েছে।

এছাড়াও তেলের দাম বাড়েনি লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। চিনির দাম ১৫ দিন‌ যাবত ৮৫ কেজি প্যাকেট। খোলা ৮০ টাকা। সরকার ৭৫ টাকা বেধে দিলেও তা মানছে না আড়তদাররা। মসুর ডাল কেজি প্রতি ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে ছিল ১০০ টাকা। চালের দাম গত সপ্তাহের মতই আছে মিনিকেট ৫৭-৫৯ টাকা কেজি। মোটা চাল বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা কেজি প্রতি।

গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। যা পূর্বে ছিল ৭০০ টাকা কেজি। হড়িনা চিংড়ি ৪০০-৪৫০ টাকা কেজি। কাঠালি চিংড়ি ৬০০-৭০০ টাকা কেজি।

খাসির মাংস সাড়ে ৮০০টাকা। গরু ৬০০ টাকা কেজি আগের দামেই বিক্রি হচ্ছে।

বেগুন ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা পূর্বে ৬০ ছিল টাকা। কাচা মরিচ-গত সপ্তাহে ১০০- এখন ১৪০ থেকে ১৫০ টাকা কেজি, কাচা কলা ৫০ টাকা হালি, টমেটো ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আগে ছিল ৯০-৮০ টাকা। শিম ১৫০ টাকা, গাজর ১২০ টাকা। পেঁয়াজ ৪০ টাকা, আলু ১৬ টাকা, আদা-রসুন ১০০টাকা।

ইলিশ মাছ বিক্রেতা মাসুদ রানা বলেন, সরবরাহ কম আর পূজার কারণে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে বলে ইলিশের দাম বেড়েছে। ইলিশ মাছ কেজিতে ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি ইলিশ বর্তমানে বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...