শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ছক্কা বৃষ্টির রেকর্ড বিপিএল এর সিলেট পর্বে

অনলাইন ডেস্ক

সিলেট পর্বে রেকর্ড সংখ্যক ছক্কা দিয়ে শুরু হলো বিপিএল। সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ৩১টি ছক্কা। সিলেটের ছক্কা ১৬টি, রংপুরের ১৫টি।

শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স স্কোরবোর্ডে জমা করে ২০৫ রান। হাফ সেঞ্চুরি পান রনি তালুকদার ও জাকির হাসান। শেষটা দারুণ করেন অ্যারন জোন্স ও জাকের আলী। কিন্তু তাদের ওই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে ৮ উইকেটে ১ ওভার বাকি থাকতেই জয় পায় রংপুর রাইডার্স।

এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২৯ ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪) ও ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর (২০২৪-২৫) ম্যাচে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় সিলেট স্ট্রাইকার্স। ১২ বলে ১৮ রান করে জর্জ মানসি ফিরলে এই জুটি ভেঙে যায়। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে সিলেট।

হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রনি তালুকদার। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করে মাহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। জাকির হাসানকে সঙ্গে নিয়ে ২৩ বলে ৪১ রানের জুটি গড়েছিলেন ডানহাতি এই ওপেনার।

পরে ৪ ছক্কার ইনিংসে ৩৮ বলে ৫০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন জাকির। সিলেটের হয়ে শেষটা দারুণ করেন অ্যারন জোন্স ও জাকের আলী। ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। ৫ বলের তিনটিই ছক্কা হাঁকিয়ে জাকের করেন ২০ রান।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচে বিপিএলে অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ব্যর্থ হন আরও একবার। ৫ বলে শূন্য রানে তানজিম হাসান সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন তিনি।

এরপর বড় জুটি গড়েন হেলস ও সাইফ হাসান। ১০১ বলে ১৮৬ রানের জুটিতে ম্যাচ একদম মুঠোয় নিয়ে আসেন তারা। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে ১৮তম ওভারে গিয়ে তানজিম সাকিবের শিকার হন সাইফ।

তবে হেলস শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে চার ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...