শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে হলুদ উৎসবে মুখরিত বিস্তীর্ণ মাঠ

দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী

ভোজ্য তেলের চাহিদা মেটাতে চট্টগ্রামের বোয়ালখালীতে দিন দিন সরিষার আবাদ বাড়াচ্ছে কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় এখন সরিষার হলুদ উৎসবে মুখরিত বিস্তীর্ণ মাঠ। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। 

জানা যায় , সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিগত কয়েক বছর থেকে সরকার সরিষা আবাদে বিনামূল্যে সার বীজ বিতরণ করে কৃষকদের উৎসাহিত করছেন। ফলে বোয়ালখালীতে সরিষা চাষে আগ্রহী হচ্ছে কৃষকেরা।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ, জৈষ্টপুরা, আমুচিয়া, আহল্লা করলডেঙ্গা ও সারোয়াতলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে  দেখা যায়, গত বছরের তুলনায় এবার এলাকায় ব্যাপকহারে সরিষার চাষ হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে লাভবান হচ্ছেন বলে জানান কৃষকেরা।

এবছর প্রথমবারের মতো সরকারি প্রণোদনায় নিজস্ব ৮০ শতক জমিতে বারি-১৪ সরিষা চাষ করেছেন আমুচিয়া ইউনিয়নের কৃষক এস এম বাবর। এতে তার খরচ হয়েছে ৭ হাজার টাকা। ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১ মাসের মধ্যে ৫ মণ সরিষা ঘরে তোলার আশা করছেন তিনি। প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি করলে ২০ হাজার টাকা আসবে। বাবর বলেন,’সরিষা আবাদে খরচ ও সময় দুটোই কম লাগে। ফলন ভালো হলে উৎপাদন ব্যয়ের চেয়ে প্রায় তিনগুণ লাভ হয়। লাভের পরিমাণ বেশি হওয়ায় অন্য ফসলের চেয়ে অনেকে উৎসাহিত হয়ে সরিষা চাষের দিকে ঝুঁকছে।’ দেশে সরিষার দাম সবসময়ই তুলনামূলক বেশি থাকে। এ কারণে রবি মৌসুমে অন্যান্য ফসলের পাশাপাশি সরিষার আবাদ বাড়াচ্ছেন কৃষকেরা।

একই কথা জানিয়েছেন ওই এলাকার কৃষক আব্দুল জলিল, করলডেঙ্গা ইউনিয়নের কৃষক দেলোয়ার, খিতাপচর এলাকার কৃষক মনজুর মোর্শেদ ও অন্যান্য কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে সরিষার লক্ষ্যমাত্রা ছিল ১৬০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান। তিনি বলেন,’কৃষকেরা বোরো চাষের পূর্বে যে সময় থাকে, সে সময়ে বারি সরিষা-১৪ এবং বীণা সরিষা -১১ চাষ করে মাত্র ৮০ দিনে ফলন পাওয়ার কারণে সরিষা চাষে এগিয়ে আসছে। সরিষার আবাদে খরচ বাদে ফসল বিক্রি করে কৃষক দ্বিগুণ টাকা আয় করতে পারেন, যা অন্যান্য আবাদে সম্ভব নয়।’

এবিষয়ে সবসময় কৃষকদের পরামর্শ দিতে মাঠে রয়েছেন উপসহকারী কৃষি কর্কর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন, হোরারবাগ এলাকার...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...