বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসন,পরিবে অধিদপ্তর এবং বনবিভাগের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার ৫ জানুয়ারি বান্দরবান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতু যৌথ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটায় কার্যক্রম পরিচালনার দায়ে KRE ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা, ১ লাখ কাঁচা ইটের পাশাপাশি ৫ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
ইটভাটায় অভিযান পরিচালনার পাশাপাশি আজুখাইয়া এলাকায় ২ টি অবৈধ করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম,বলেন পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইট ভাটা গুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ও অবৈধ করাত কলের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
