মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পাহাড়ের দুর্গম অঞ্চলে  খ্রীস্টান ধর্মালম্বীদের সাথে সেনাবাহিনীর বড়দিন উদযাপন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

খ্রীস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বড়দিন,পার্বত্য বান্দরবানে সমতলের মতই দুর্গম এলাকায় বসবাসকারী খ্রীস্টান ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন বড় দিনের আনন্দে। 

দূর্গম পাহাড়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের আনন্দ উদযাপন করেছেন সেনাবাহিনী।

বড়দিন উপলক্ষে বুধবার সেনাবাহিনীর ৯৭ পদাতিক বিগ্রেড এর তত্ত্বাবধানে রুমা জোনের ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর আওতাধীন  সুংসুং পাড়া আর্মি ক্যাম্প ও বগালেক পাড়া আর্মি ক্যাম্পের  দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ার খ্রীস্টান ধর্মালম্বী ও চার্চে কেক বিতরন ও বাচ্চাদের উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বড় দিন পালন করা হয়।

এসময় সেনাবাহিনীর সাথে বড় দিন উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে পারায় উচ্ছাস দেখা যায় সাধারণ  পাড়া বাসীর মধ্যে।

দূর্গম পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়ন মূলক কর্মকান্ডের অংশ হিসেবে বড় দিন উপলক্ষে সেনাবাহিনী দূর্গম এলাকায় ফ্রী  মেডিকেল ক্যাম্প,ঔষধ প্রদান, শীতবস্ত্র বিতরন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা সহ নানা কর্মসূচীর আয়োজন করে।

রুমা ও থানচি উপজেলার সুংসুং পাড়া, থাইকং পাড়া, নতুন রোমানা পাড়া, পুরাতন রোমানা পাড়া, লোন থাঊচি পাড়া, উদ্যোমী জাদিপাই পাড়া, জাদিপাই পাড়া, দার্জিলিং পাড়া, ধোপানীছড়া পাড়া, খুমী পাড়া, বগালেক পাড়া, সৈকত পাড়া, নতুন কেষ্ট পাড়া, পুরাতন কেষ্ট পাড়া, জনেরাম পাড়া, রুংতন পাড়া, প্রং ফুং পাড়া, হারমন পাড়া, কমলা বাজার পাড়া, ফাইনং পাড়া, খুলিয়ান পাড়া, লিয়ানতং খুমী পাড়া, কেউতাই পাড়া, অংশাই খুমী পাড়া, আনন্দ পাড়া সহ সর্বমোট ২৫ টি দুর্গম এলাকায় বড় দিন উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এসব আনুষ্ঠানিকতা পালন করে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায়  বসবাসকারী সকল জনগোষ্ঠীর নিরাপত্তা প্রদানের পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর এবং জনগণের জন্য জনকল্যাণ মূলক এসব কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...