বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শীতে উত্তাপ ছড়ালেন জয়া আহসান

বিনোদন ডেক্স:

কিছুদিন আগেই ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান  । এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন

প্রায়ই নতুন থিমের ফটোশুট করে চমক দেন জয়া। সে ধারাবাহিকতায় আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন জয়া আহসান।

সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে কে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।

ছবিগুলোকে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন ভাবে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। আর গয়না হিসেবে গোল্ড প্লেটেড  সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী নায়িয়া।

ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন তিনি।

উল্লেখ্য, জয়া বর্তমানে নিজের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত এবং আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। আগামী ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জয়ার সিনেমাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...