বঙ্গোপসাগরে সৃষ্ট অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের সাতটি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তা থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছিল।
