মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

চট্টগ্রাম নিউজ

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ভুয়া মামলা প্রত্যাহার, সভা সমাবেশের অধিকারসহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের চেযারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন জি এম কাদের।

ছাত্র-জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টি এমন মন্তব্য করে জি এম কাদের বলেন, হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। শাস্তি দেয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এতে গণঅভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, যেভাবে হানাহানি ঘটছে আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান। এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...