চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদ ও হাড়পাড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সৌজন্যে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে র্যালী ও এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় রাউজান উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ হাসেম বলেন, এ দেশ আমার গর্ব—এ বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক, মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর এই স্বাধীনতা রক্ষা করতে দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) কাজ করে যাচ্ছে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উরকিরচর ইউনিয়ন বিএনপি র সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল হক, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম, বিএনপি নেতা দোলন বড়ুয়া, শফিউল আলম বাঁচা, ইলিয়াস জাবেদ, সাহাবুদ্দিন, আলমগীর, ইলিয়াস, কল্লোল বড়ুয়া, গোপরান মেম্বার, এইচ এম এরশাদ, শাহেদ, আজাদ, আলী বদন ,আরাফাত নয়ন, খালেক, মনসুর, সরোয়ার, নুরুল আলম, আলমগীর, টিপু বড়ুয়াসহ দলের নেতাকর্মীরা।
