চট্টগ্রামের বোয়ালখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা হাজী আবুল কালাম আবু’র নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে উপজেলার গোমদন্ডী ফুলতল থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয়ে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেন।
এসময় আবু বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর এই স্বাধীনতা রক্ষা করতে দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) কাজ করে যাচ্ছে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জুলফিকার ইসলাম, শামসুল আলম, সৈয়দ মোজ্জাম্মেল হক, শাহিন চৌধুরী, মো.নাছির উদ্দিন, আবছার, বখতিয়ার, সিরাজ, ফরিদ, জেলা যুবদল নেতা হেলাল উদ্দীন, ইকবাল, পৌর যুবদল নেতা মোরশেদ, আব্দুল্লাহ আল মামুন জুয়েল, লিয়াকত আলী, নেজাম, জানে আলম, বাহাদুর, জিয়া, শাহেদ, নাহিদ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, সহযোগী সংগঠনও স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করে।
