মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আ. লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত

চট্টগ্রাম নিউজ

আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনিও আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন।

এসময় আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কীভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে, আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।

উপদেষ্টা বলেন, এর বাইরে গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর ভিত্তিতে সারাদেশে গ্রেফতার অভিযান আরও জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়ত আপনারা দেখতে পারবেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন, মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেফতার করা হবে।

ছাত্রলীগ ফিরে আসবে বলে যে ছবিটি প্রকাশিত হয়েছে সেই বিষয় উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে এটি অন্য সময়ের ছবি কিংবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল সেটি এডিটেড, এমন তথ্য এসেছে।

আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে।

এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) যেকোনো সময় বিশৃঙ্খলা করতে পারে, সেই সম্ভাবনা আছে, যতক্ষণ পর্যন্ত না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিশ্চিহ্ন) না হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...