মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

নতুন প্রজন্ম ও তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে

চট্টগ্রাম নিউজ

নতুন প্রজন্ম ও তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়েই গড়তে হবে নতুন বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

রোববার (১৫ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়। তাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ।

আরো পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সহযোগীতার আশ্বাস

প্রধান উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন, তাদের মধ্যে হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন: পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বাংলাদেশের সংবর্ধনা

সম্পদশালী দেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হিসেবে হোর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা।
এসময় রামোস হোর্তা বলেন, ড. মুহাম্মদ ইউনুসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট হোর্তা।

আর এইচ / চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...