মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা। রাসুল (সা.)-এর জীবনাদর্শ কেবল মুসলমানদের জন্য নয়, বরং সব মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর জীবনচর্চা সর্বযুগ, সমাজ ও মানুষের জন্য দিকনির্দেশনা দেয়।

তিনি আজ শুক্রবার সকালে লন্ডনের ইস্ট মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে টিভি ওয়ান আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সিরাতুন্নবী (সা.) কেবল একটি জীবনী নয়, এটি অনন্য এক জীবনধারা। এটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সিরাতুন্নবী (সা.)-এর গুরুত্ব অপরিহার্য। তাঁর জীবনী অধ্যয়ন ও অনুসরণের মাধ্যমেই জীবনের প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব।

তিনি আরো বলেন, রাসুল (সা.) সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি ধনী-গরীব, নারী-পুরুষ ও জাতি-বর্ণের মধ্যে সমানাধিকারের নীতি প্রবর্তন করেন। তিনি মদিনায় হিজরতের পর বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি এ রাষ্ট্রে সংবিধান প্রণয়ন, আইন প্রয়োগ এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করেন।

ড. খালিদ বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর রাষ্ট্র পরিচালনা পদ্ধতি আজকের দিনেও অনুকরণীয়। তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের সুমহান আদর্শ ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন।

ব্রিটেনের প্রবীণ আলেম মাওলানা আসগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অন্যদের মধ্যে মাওলানা আবদুল কাইউম, মাওলানা আবদুর রহমান মাদানি, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাহ মিজান ও টিভি ওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার রিজওয়ান বক্তৃতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...