মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

চট্টগ্রাম নিউজ

বাংলাদেশের সব ফৌজদারি অপরাধের বিচার যেন সুষ্ঠুভাবে হয়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়ে থাকে—সে বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চারজন নেতা বৈঠকে অংশ নেন। তাঁরা হলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও মতিউর রহমান আকন্দ।

বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেন আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, সাক্ষাতে জাতিসংঘের প্রতিনিধিদল তাঁদের কাছে জানতে চেয়েছে, জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি, অপরাধী যারা আছে, তাদের বিচার হতে হবে। তবে সেটা যেন সুষ্ঠু হয় এবং কোনো ধরনের অবিচার না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আজ আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচারপ্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করার জন্য তাঁরা বাংলাদেশে এসেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...