উপজেলা বোয়ালখালীতে ডোবায় ডুবে রিশাত (৪) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে।
রিশাত আকুবদণ্ডী গ্রামের মো.রিপনের মেঝ ছেলে।
শিশু রিশাতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান।
হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
