চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আঁখি আকতার লিজা নামে এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ই পাড়া এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিজা চান্দগাঁও থানার বাড়ই পাড়া এলাকার শেখ আহাম্মদের বাড়ীর আবুল কালাম আজাদের মেয়ে।
থানা সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চান্দগাঁও থানার বাড়ই পাড়া এলাকায় আঁখি আকতার লিজা নামে এক পরোয়ানাভুক্ত আসামী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে সকালে গ্রেফতার করে পুলিশ।
