রবিবার, ২৮ জুন ২০২৬

এবি পার্টির জাতীয় কাউন্সিল; চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, নির্বাহী কমিটিতে প্রার্থী ৬১

অনলাইন ডেস্ক

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন এবং জাতীয় নির্বাহী পরিষদের সদস্যপদে ৬১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন। নির্বাচন কমিশনের  নেতৃত্বে রয়েছেন প্রফেসর ড. ওয়ারেসুল করিম। মঙ্গলবার এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন নেতা। তারা হলেন: প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার (বর্তমান আহ্বায়ক), এএফএম সোলায়মান চৌধুরী (সাবেক আহ্বায়ক), লে. কর্নেল (অব.) দিদারুল আলম (বর্তমান যুগ্ম আহ্বায়ক), মজিবুর রহমান মঞ্জু (বর্তমান সদস্য সচিব) এবং ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (যুগ্ম সদস্য সচিব)।

এছাড়া, জাতীয় নির্বাহী পরিষদের ২১ সদস্যপদের জন্য ৬১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একজন প্রার্থীর বিষয়ে আপত্তি উত্থাপিত হলে কমিশন যাচাই-বাছাই ও শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর ছিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ, ১১ ডিসেম্বর ছিল আপত্তি দাখিলের শেষ দিন এবং আগামী ১২ ডিসেম্বর আপত্তি শুনানি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।

এবি পার্টির নেতা-কর্মীরা ইতোমধ্যেই জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন। উৎসবমুখর পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে তাদের প্রত্যাশা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৭ জুন) ত্রয়োদশ...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা দেবে চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ১৫ দফা যৌথ ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে।শুক্রবার...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...