শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নানা কর্মসূচির মাধ্যমে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে “জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে তারুন‍্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং মানববন্ধনে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন । বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর উপ পরিচালক মোঃ আতিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, পল্লী বিদ‍্যুৎ চন্দনাইশের ডিজিএম মোঃ আবু সুফিয়ান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস‍্য আব্দুল মন্নান, বিশিষ্ট লেখক সোহেল ইয়াসিন, প্রতিরোধ কমিটির সদস‍্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পিআইও আলমগীর হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিওপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ছিলেন।

ইমতিয়াজ/ আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...