মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ব্রীজঘাট সাম্পান চালক সমিতির সভাপতি পূনরায় আবুল, সম্পাদক কোরবান আলী

নিজস্ব প্রতিবেদক

চরপাথরঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি ২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পূনরায় আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে কোরবান আলী নির্বাচিত হন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির দফতরে সমিতির নির্বাচন শেষে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ২১৪ ভোটারের মধ্যে সবকটিই ভোটাধিকার প্রয়োগ করেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে আবুল হোসেন ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিন্নাত আলী পেয়েছেন ১০১ ভোট। আর সাধারণ সম্পাদক পদে কোরবান আলী ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এয়াকুব আলী ৭৮ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি সাহাব উদ্দিন বদি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদ, কোষাধ্যক্ষ সম্পাদক মো: সেলিম খাঁন, ক্রীড়া সম্পাদক মো: সোহেল, প্রচার সম্পাদক মো: মামুন, সমাজ ক্যালণ আবদুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাকিব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে ইসলাম আহমেদ, আজগর আলী, আবছার আহমেদ এবং শামসুল আলম নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

২০২৪ এর এই ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী তিন বছর ২০২৫-২০২৭ পর্যন্ত সমিতির নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচিত সভাপতি আবুল হোসেন বলেন, আনন্দঘন পরিবেশে চরপাথরঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি।

তবে সকল সদস্য মিলেই এই সংগঠন। আমরা অতীতের মতোই এই সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো। আশা করি, সকলকে নিয়েই সাম্পান মাঝিদের স্বার্থে জোরালো ভূমিকা রাখতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...