মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গরীব দু:খীদের সেবা দিয়ে যাচ্ছেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ তম বর্ষ পদার্পন এবং হাসপাতাল দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪ টা হতে হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে আলোচনা সভা, কেক কাটা, বেস্ট স্টাফদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরীব দু:খীদের সেবা দিয়ে যাচ্ছেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের যথেষ্ট সুনাম রয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষ যখন স্বাস্থ্য সেবা নিয়ে বিপদে পড়ে, তখন তাঁরা ছুটে আসেন এই হাসপাতালে। এতে হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ডা: শৈওয়াইগী ও ডা: রাজীব শর্মার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা।

আলোচনার শুরুতে প্রার্থনা সভা পরিচালনা করেন পালক স্টিফেন জে মিত্র। পরে রাত ৯ টা অবধি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত: পার্বত্যঞ্চল সহ আশেপাশের মানুষের দৌড় গৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে ১৯০৭ সালে কর্ণফুলি নদীর কোল ঘেষে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করে। এই বছর হাসপাতালটি ১ শত ১৮ বছর পা রাখলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...