ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানার পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মো: সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ভোর সকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা এলাকা হতে তাঁকে আটক করা হয়েছে।
আটককৃত মো: সোহেল কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আফসারের টিলার বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ। গ্রেফতারকৃতকে বুধবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ওসি।
