মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিক্ষা উপকরণ বিতরণ ও বিজয় দিবসের প্রস্তুতি সেনাবাহিনীর

ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি

পার্বত্য অঞ্চলের শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর অনন্য উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাই জোন সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা ও তাদের পরিবার।

এছাড়া, সেনাবাহিনী পরিচালিত রাঙামাটির অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান শিশু নিকেতন-এ আসন সংখ্যা বৃদ্ধি এবং ভর্তি খরচ কমানোর ঘোষণা দিয়েছে কাপ্তাই জোন। এই পদক্ষেপটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমদ, পিএসসি, পদাতিক এবং স্কুলের তত্ত্বাবধায়ক কর্মকর্তা বলেন, শিক্ষা সবার জন্য এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জোন কমান্ডার শিশু নিকেতনের আসন সংখ্যা বাড়িয়েছেন এবং ভর্তি খরচ হ্রাস করেছেন। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক শিশু যেন মানসম্মত শিক্ষা পেতে পারে। তাই শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে জোন কমান্ডার্স স্কলারশিপ পুরস্কার বিতরণী, মনোজ্ঞ ডিসপ্লে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এটি প্রথমবারের মতো কাপ্তাইয়ে আয়োজিত হচ্ছে এবং এতে অংশ নেবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...