মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাঙ্গুনিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মামুন (৪০) নামে এক প্রবাসী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

রোববার (১ ডিসেম্বর) উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মামুন সরফভাটা এলাকার মেহের বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে হাসপাতালে ছয়জন রোগী আনা হয়। যাদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে এবং একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. শাহেদ জানান, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এর রেশ ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করে। রোববার বৈঠকে দুই এলাকার লোকজন বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তাদের মধ্যে একজন নিহত হন। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...