শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী আজ

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও মুক্তিযুদ্ধকালীন ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং গ্রুপ এর যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান এর ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী আজ( ২৯ নভেম্বর) শুক্রবার।

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান এর ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে তাঁর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর সমাধিতে সকাল ১০টায় পুষ্প মাল্য অর্পণ সহ বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান সৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। বিকালে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ‍্যালয়ের হল রুমে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং শহীদ আব্দুস সবুর খান’র স্মরণে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ আব্দুস সবুর খান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫০ সালে ২ জুন জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ‍্যালয় থেকে কৃতিত্বের সহিত এসএসসি পাস করেন। একই সালে চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগে এইচএসসিতে ভর্তি হন। চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন তিনি। পাকিস্তানের বিমান ঘাঁটি কোহাটে তাঁর প্রথম কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে করাচির গ্রীট রোডস্থ বিমানবাহিনীর ছাউনিতে যোগদান করেন। সেখানে কর্মরত থাকাকালীন বাঙালি সৈন্যদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করেন তিনি। ১৯৭১ সালের ২৯ নভেম্বর তৎকালীন পটিয়া, বর্তমান চন্দনাইশের বশরতনগর মাদ্রাসায় স্থিত রাজাকার, আলবদর, আলশামস এর ক‍্যাম্পে অপারেশন পরিচালনা করেন। সেদিন সম্মুখযুদ্ধে রাজাকারদের একটি বুলেট তাঁর কপালে বিদ্ধ হলে সেখানে ক্যাপ্টেন আব্দুস সবুর খান শহীদ হন। পরদিন ৩০ নভেম্বর সকালে রাজাকার বাহিনীর লোকজন শহীদ আব্দুস সবুরের লাশ শঙ্খ নদীতে ফেলে দেয়। তিনদিন পর ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকালে শহীদ আব্দুস সবুরের লাশ ভাসমান অবস্থায় চর বরমা এলাকায় শঙ্খ নদীতে পাওয়া যায়। একইদিন বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ সবুরের লাশ দাফন করা হয়। দাফনের পর তিনি রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...