মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কারও ইন্ধনে আন্দোলনে যুক্ত না হওয়ার পরামর্শ সেনাবাহিনীর

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সারা দেশে গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে  বনানী অফির্সাস মেসে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় ৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারও ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান।

সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘সেনাবাহিনী দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ১৮টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৩২৮ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৭৯ কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন ৭ সেনা সদস্য।

সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘গত ২০ জুলাই থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ জন সদস্য হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে একজন অফিসার শাহাদত বরণ করেছেন। এবং ৯ জন অফিসারসহ ১২২ জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।’

২ সপ্তাহে ২৪টি অবৈধ অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ছাড়া ২২৮ মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় ১ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুলাই থেকে সেনাবাহিনীর ১২৩ জন আহত ও এক কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

আরও পড়ুন

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা...

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের...