রবিবার, ২৬ জুলাই ২০২৬

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন ইসকন সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানান, সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়ানোর প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই কিছু মহল ইসকন বাংলাদেশকে বিতর্কিত করতে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপপ্রচার চরমে পৌঁছেছে।

তিনি দাবি করেন, চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই ঘটনার সাথে ইসকন বাংলাদেশের কোনো সম্পর্ক নেই,” বলেন তিনি। তিনি আরও যোগ করেন, এমনকি সড়ক দুর্ঘটনাকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়ার মত পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

ইসকন বাংলাদেশ সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছু সদস্যকে পদ-পরিষদের বাইরে রেখেছে। এদের মধ্যে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করা হয়। তাদের কর্মকাণ্ডের ফলে ইসকনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং সংগঠন তাদের অব্যাহতি দেয়। এছাড়া ৩ অক্টোবর একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) আর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন এবং তার বক্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত।

সংবাদ সম্মেলনে চারটি আহ্বান জানানো হয়:
১. ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ধর্মীয় সহনশীলতা বজায় রেখে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উষ্কানীমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
৪. সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের একযোগে কাজ করতে হবে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী আরও বলেন, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইসকন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে এবং তার অকাল মৃত্যু সংগঠনের সকল সদস্যদের মর্মাহত করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মাচারী, কেন্দ্রীয় সদস্য বিমলা প্রসাদ দাস, চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী, হৃষীকেশ গৌরাঙ্গ দাস সহ আরও অনেক নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...