বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা ও আইসিসি প্রসিকিউটরের আলোচনা

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খান এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশে সম্প্রতি সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করতে আইসিসির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রসিকিউটর করিম খান বৈঠকে জানান, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে। তিনি রোহিঙ্গাদের প্রতি করা অন্যায় এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইসিসির অগ্রাধিকারমূলক তদন্তের কথা উল্লেখ করেন।

ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ ইতোমধ্যেই ২০২৫ সালে এই সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে। সম্মেলনের স্থান, তারিখ এবং কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে।

প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান বের করতে হবে। বিশেষ করে শরণার্থী শিবিরে বসবাসরত যুবকদের হতাশা ও তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।” তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনকালে গুম এবং জুলাই-আগস্টের গণআন্দোলনে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসিতে মামলা করা হবে। করিম খান বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পোষণ করছেন।

বৈঠকে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। পরে খলিলুর রহমান প্রসিকিউটর করিম খান এবং তার টিমের সম্মানে ভোজের আয়োজন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে ‘শহীদ আবু সাঈদ...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...