বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আইনজীবী সাইফুল

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার চতুর্থ দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

চতুর্থ জানাজা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়, জনসমুদ্রে পরিণত হয়েছিল। হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে জানাজায় অংশ নিতে ছুটে আসেন। এ সময় শোকাহত পরিবেশে তার পিতা জামাল উদ্দিন বক্তব্য দেন। তিনি তার সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা, সাড়ে ১১টায় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং দুপুর আড়াইটায় লোহাগাড়ার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজাগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম আলিফ নির্মমভাবে হত্যার শিকার হন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তকারীরা রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আলিফকে কুপিয়ে হত্যা করে।

ছাত্রজীবনে মেধাবী আলিফ লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত হন।

তাকে হারিয়ে পরিবার, সহকর্মী ও এলাকাবাসী শোকাহত। এলাকাবাসীসহ আইনজীবী মহল তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...