শনিবার, ২০ জুন ২০২৬

ইসকন নিষিদ্ধ করতে হবে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ইসকনের বিভিন্ন অপকর্ম আওয়ামী লীগ সরকার প্রশ্রয় দিয়েছে।

তিনি বলেন, “ইসকনের নামে যারা উগ্রপন্থি হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই অপকর্মকারীরা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করছে।”

সারজিস আলম আরও বলেন, “আমাদের মাদ্রাসার ভাইয়েরা সহানুভূতি দেখিয়ে মন্দির পাহারা দিলেও তা ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এখন ইসকনের সন্ত্রাসীরা সরাসরি সন্ত্রাস চালিয়ে আমাদের মতো মানুষ হত্যা করছে।”

মঙ্গলবার চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভকারীরা প্রিজন ভ্যান ঘিরে অবস্থান নেয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে বিশৃঙ্খলা চালায়।

এই সময় বিক্ষোভকারীরা বেশ কিছু যানবাহন ও আদালতের সম্পত্তি ভাঙচুর করে। পাল্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে টেনে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

জানাজার পর সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সন্ত্রাসীর কোনো ধর্ম বা দল নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “ধর্মীয় পরিচয় ব্যবহার করে কোনো উগ্রপন্থি যাতে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, কিন্তু সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।”

সাইফুল ইসলাম আলিফের জানাজায় চট্টগ্রামের বিএনপি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী, এবং আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইনজীবীরা তাদের প্রতিবাদে পুলিশের নিষ্ক্রিয়তা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিলম্বের কঠোর সমালোচনা করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাইগারপাস মোড়ে আয়োজিত সমাবেশে সারজিস আলম বলেন, “সরকার যদি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হয়, তবে ছাত্র ও সাধারণ জনগণ রাজপথে নামবে। আমরা একসঙ্গে উগ্রবাদীদের প্রতিহত করব।”

আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, “আদালত চত্বরে বিশৃঙ্খলা চলাকালীন পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আইনজীবীর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।”

বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা সবসময় সমাজের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে। চট্টগ্রামের নাগরিকরা এই ধরনের উগ্রপন্থি কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে...

আরও পড়ুন

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...

কিশোরী স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালাল স্বামী

পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন খাদিজা আক্তার কাশফি (১৪)। ভালোবাসার সেই সংসার টিকল মাত্র সাত মাস। শেষ পর্যন্ত তার নিথর দেহ মিলল...