শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে অপরাধ দমনে কঠোর বার্তা

সন্ত্রাসীর পরিচয় শুধু অপরাধী হিসেবে বিবেচিত হবে: ভূমি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসের পরিচয় কেবল ‘অপরাধী’তেই সীমাবদ্ধ রাখা উচিত। কোনো ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হলে তার পরিচয় ধর্ম, গোষ্ঠী বা রাজনৈতিক দলের মাধ্যমে বিচার না করে, অপরাধীর পরিচয়েই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, “কোনো ব্যক্তি যদি অপরাধমূলক কর্মকাণ্ড করে, তবে সে ব্যক্তিই দায়ী থাকবে। তার ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় অপরাধের বিচার প্রক্রিয়ায় গুরুত্ব পাবে না। অপরাধী মানেই অপরাধী।”

আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার প্রতিরোধে করণীয় বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে। সংগঠনের নাম বা পরিচয় ব্যবহার করে অপরাধের দায় এড়ানোর সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধ করে, তাহলে সেই সংগঠনকে নয় বরং ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করা উচিত। আমাদের সতর্ক থাকতে হবে এবং সমাজে সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আলোচনা সভায় বলেন, “অপরাধী যেই হোক, তার পরিচয় কেবল সন্ত্রাসী হিসেবেই থাকবে। কোনো ধর্ম, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সে আইনের হাত থেকে রেহাই পাবে না। আলিফ হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম এবং মধ্যযুগীয় পদ্ধতিতে ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “ধর্মের নাম ব্যবহার করে বা রাজনৈতিক দলের পরিচয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

মেয়র আরও বলেন, “চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষ কখনো সহিংসতাকে সমর্থন করে না। আমাদের ঐতিহ্য সৌহার্দ্যপূর্ণ এবং এই ঐতিহ্য বজায় রাখতে আমরা কঠোর ভূমিকা পালন করব।”

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস দমনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে আইনের সঠিক প্রয়োগ অপরিহার্য।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড একটি গভীর উদ্বেগের বিষয়। সন্ত্রাসীদের কোনো দলে রাখা যাবে না। তাদের পরিচয় কেবল অপরাধী হিসেবেই বিবেচিত হবে।”

চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান আর কে দাস রুপু, নগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া এবং চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম,চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, খান তালাত মাহমুদ রাফি, নগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান আর কে দাস রুপু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, নগর সদস্য সচিব বাপ্পি দে, দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরন বিশ্বাস, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব বিপ্লব পার্থ, সৌরভ প্রিয় পাল, বিপ্লব চৌধুরী বিল্লু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...