বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা বিপাকে

হিলি স্থলবন্দর দিয়ে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার

ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এতে সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে এ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং গ্রহণ বন্ধ রয়েছে।

বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা প্রায় ৫০-৬০টি আলু ও পেঁয়াজবাহী ট্রাক ভারতের ভেতরে আটকা পড়েছে বলে জানা গেছে। শুধুমাত্র আগের স্লট বুকিং থাকায় সকালে আলুবাহী একটি ট্রাক বন্দরে প্রবেশ করতে পেরেছে।

পশ্চিমবঙ্গের রপ্তানিকারক পাপ্পু আগরওয়াল জানিয়েছেন, রোববার (২৪ নভেম্বর) সকাল থেকেই অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মালদা ও বালুঘাট জেলা প্রশাসকের সঙ্গে মিটিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

পাপ্পু আগরওয়াল আরও বলেন, “আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় উভয় দেশের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”

পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে। নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ও পেঁয়াজ রপ্তানির ওপর ক্ষোভ প্রকাশ করেন। এরপর টাস্কফোর্সের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিন্ন রাজ্য ও বাংলাদেশে রপ্তানি স্থগিত থাকবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া অনুচিত। আমাদের অনেক এলসি করা আছে, যা পূরণ করা জরুরি। রপ্তানি বন্ধ থাকলে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হব।”

পশ্চিমবঙ্গ সরকারের মতে, আলু ও পেঁয়াজের রপ্তানি চলমান থাকায় রাজ্যের বাজারে দাম বাড়ছিল। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি, এই পদক্ষেপ উভয় দেশের বাজার ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...