মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

“সংস্কার আগে না নির্বাচন আগে” প্রশ্ন তোলা ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

সংস্কার আগে না নির্বাচন আগে—এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যারা সংস্কার আগে না নির্বাচন আগে—এ প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। এটি একটি ষড়যন্ত্রের অংশ।”

তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করলে আরেকজন তা এগিয়ে নিয়ে যায়। তবে গণতান্ত্রিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া শুধুমাত্র কাগজে-কলমে সংস্কারের কার্যকারিতা নেই। জনগণের নিত্যপ্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত না করলে সংস্কারের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।”

ডিইউজের বার্ষিক সাধারণ সভায় তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়ে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার এ চলমান যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সাংবাদিক সমাজ ও গণতন্ত্রপন্থী শক্তিকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

সম্মেলনে শোক প্রস্তাবের পাশাপাশি ডিইউজের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের রিপোর্ট উপস্থাপন করেন। এ সময় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তিনি জোর দিয়ে বলেন, “সংস্কার কার্যক্রম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া জরুরি। গণতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠার জন্য সরকার ও রাজনৈতিক দলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...