মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শুল্ক ফাঁকির অভিযোগ বিলাসবহুল ‘নিশান সাফারি’ গাড়ি জব্দ

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণার অভিযোগে বিলাসবহুল নিশান সাফারি গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম খুলশীর ১ নম্বর রোডের হাছান টাওয়ার-১, রোজ ভ্যালি থেকে গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, গাড়িটির গায়ে “নিশান পেট্রোল” লেখা থাকলেও এর চেসিস নম্বর দিয়ে সার্চ করলে নিশান সাফারি মডেল পাওয়া যায়। গাড়িটির বর্তমান মালিকের প্রতিনিধি মো. পারভেজ উদ্দিন কোনো আমদানি সংক্রান্ত দলিলাদি প্রদর্শন করতে ব্যর্থ হন।

সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন জানান, পারভেজ একটি হলফনামা উপস্থাপন করেন যেখানে উল্লেখ ছিল, মো. ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লি.-এর কাছ থেকে ১.৫ কোটি টাকায় গাড়িটি ক্রয় করেছেন। তিনি দাবি করেন, যাবতীয় কাগজপত্র বুঝে পেয়েছেন। তবে আমদানি সংক্রান্ত কোনো বৈধ দলিলাদি দেখাতে পারেননি।

এ বিষয়ে মেঘনা সিডস ক্রাসিং লি.-এর সঙ্গে যোগাযোগ করলে তারাও আমদানি বা ক্রয় সংক্রান্ত দলিলাদি খুঁজে পাননি। এ ছাড়া, বিআরটিএ কর্তৃপক্ষও গাড়িটির রেজিস্ট্রেশনের পেছনে থাকা আমদানি দলিলাদি প্রদর্শনে ব্যর্থ হয়েছে।

গাড়িটির আমদানি শুল্ক ধরা হয়েছে ৮২৭%, যা আনুমানিক ১০ কোটি টাকার সমান। প্রাথমিকভাবে শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণার মাধ্যমে চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ নভেম্বর গাড়িটি সাময়িকভাবে আটক করে মালিকের শ্যালক পারভেজ উদ্দিনের জিম্মায় রাখা হয়েছিল।

বর্তমানে গাড়িটি চট্টগ্রাম কাস্টমস গুদামে জমা রয়েছে এবং শুল্ক ফাঁকি ও চোরাচালান বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। মো. বিল্লাল হোসেন জানান, দলিলাদি জালিয়াতি এবং শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...